শুক্রবার রাত ১১ টায় বগুড়া পৌরসভার ১৯ নংওয়ার্ডের কর্ণপুর উত্তরপাড়া যুব ক্লাব উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার ১৯ নংওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী ও সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান মিন্টু, সদর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান সহ অতিথিবৃন্দ।
বগুড়া সদরের বারপুর কেন্দ্রীয় জামে
মসজিদের উদ্যোগে ইসলামী জালসা
আকাশ বগুড়া সদর প্রতিনিধিঃ
শুক্রবার রাত ১০ টায় বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের বারপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ইসলামী জালসা অনুষ্ঠিত হয়।
দলিল লেখক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুস ছাত্তার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার, ইউপি সদস্য মোজাফফর হোসেন, আল-মামুন স্বপন, সদর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান সহ অতিথিবৃন্দ।
বগুড়া সদরের পলিকুকরুল জামে মসজিদের
উন্নয়ন কল্পে তাফসিরুল কোরআন মাহফিল
আকাশ বগুড়া সদর প্রতিনিধিঃ
শুক্রবার রাত ৯ টায় বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের পলিকুকরুল মন্ডলপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।
বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বদরুল আলম সহ অতিবিৃন্দ।
প্রাইভেট ডিটেকটিভ/০৮ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল