April 6, 2026, 3:30 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

হালুয়াঘাটে ছুরিকাঘাতে ২ তরুণ মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১

হালুয়াঘাটে ছুরিকাঘাতে ২ তরুণ মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ময়মনসিংহের হালুয়াঘাটে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আকাশ (২৩) ও সৌরভ (২২) নামে দুই তরুণ মৃত্যুর ঘটনায় প্রধান আসামি নাহিদকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে স্থানীয় পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল রোববার দুপুরে নিহত আকাশের বাবা হালুয়াঘাট শহীদ স্মৃতি কলেজের অধ্যাপক মজিবুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলাটি দায়ের করেন। এ মামলায় নাহিদসহ ৯ জনকে আসামি করা হয়।

গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হালুয়াঘাট উপজেলা সদরের সাহা পাড়ায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে বাকবিত-া হয়। এ নিয়ে দু’পক্ষ সালিশে বসেন। সেখানে ঝগড়ার পর্যায়ে উত্তেজিত হয় আকাশ ও সৌরভকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। তাংক্ষণিক তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত সিরাজুল সালেকীন শুন্যকে (২৪) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং শাহীনুর রহমান পলাশকে (২২) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর