March 25, 2026, 4:02 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জর্দানে কুরআন প্রতিযোগিতায় গোয়াইনঘাটের হাঃ হুসাইন; চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের অভিনন্দন

আবু তালহা তোফায়েল,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ

জর্দানের এবারের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা-২০২০ইং এ সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাফেজ হোসাইন আহমদ একমাত্র বাংলাদেশী প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন।গত ০৬ ফেব্রুয়ারী ২০২০ ধর্ম মন্ত্রনালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমে অনুষ্ঠিত চুড়ান্ত বাছাইয়ের ফাইনালে সবাইকে টপকে সে প্রথম স্হান দখল করে।সে যাত্রাবাড়ীস্হ কাজলা সাইনবোর্ডে অবস্থিত একাধিকবার আন্তর্জাতিক সনদপ্রাপ্ত বিশ্বসেরা মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদ ও ভাইস চেয়ারম্যান ও জমিয়ত নেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ এক বিবৃতিতে বলেন, আমরা হাফেজ হোসাইন এর জন্য দোয়া করি আল্লাহ তায়ালা যেন তাকে প্রথম হয়ে বাংলাদেশকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারে ইনশাআল্লাহ!পাশাপাশি আমরা তার উস্তাদ শায়খ নেছার আহমদ আন নাছিরীকে সিলেটবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি।যেহেতু সে গোয়াইনঘাটের সূর্য সন্তান, তার এই বিজয় শুধু তার নয়, গোটা বিশ্বের মানচিত্রে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে, এটা দেশের বিজয়, সিলেটের বিজয়, এমনকি গোয়াইনঘাটের বিজয়। তাই তারা সকলের কাছে তার সফলতা জন্য দোয়া চেয়েছেন, সে যেনো চূড়ান্ত বিজয় অর্জন করে দেশের নাম বিশ্বের দরবারে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারে। আল্লাহ তাওফিক দিন।আমিন।

প্রাইভেট ডিটেকটিভ/০৮ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর