-
- খেলাধুলা, শিক্ষা, সারাদেশে
- বাঘৈর ছাত্রবন্ধু কিন্ডারগার্টেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় February, 8, 2020, 10:56 am
- 267 বার পড়া হয়েছে
শাহিন আহম্মেদ, কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধিঃ

বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ০৬ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে বাঘৈর ছাত্রবন্ধু কিন্ডারগার্টেন এর ২৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। পড়াশুনা নুয়ে পড়ে মন , আর খেলাধুলায় ফিরে পায় জীবন।ছেলেদের বিভিন্ন ইভেন্ট দীর্ঘ লাফ,মোরক- লড়াই,বল নিক্ষেপ।এবং মেয়েদের রশ্মি ঘুরানো, দৌড়,বিষ্কুট-দৌড়,বল নিক্ষপ, মারবেল দৌড়।প্রাক্তম ছাত্রদের ৮০০মিঃ দৌড় ও প্রাক্তম ছাত্রীদের মেধা যাচাই, আমন্ত্রিত অতিথির জন্য অন্ধের হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতা আয়োজন করা হয়। পড়াশুনা পাশাপাশি খেলাধুলায় সুনাম বয়ে আনছে বাঘৈর ছাত্রবন্ধু কিন্ডারগার্টেন। কেরানীগঞ্জ উপজেলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার ও বিভিন্ন পুরষ্কার অর্জন করেন। প্রতিষ্ঠানটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় । দিন দিন বিদ্যালয়টি শিক্ষা – খেলাধুলাসহ বিভিন্ন ভাবে এগিয়ে যাচ্ছে।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী ৭ই ফেব্রুয়ারী রোজ শুক্রবার। উক্ত অনুষ্ঠানে গান, নাচ, অভিনয়,ছড়া আবৃক্তি ইত্যাদি আয়োজন রয়েছে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনা করে বাঘৈর ছাত্রবন্ধু কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন। আরও উপস্থিত ছিলেন ম্যানিজিং কমিটির সভাপতি ডাঃআব্দুল কাদের, উন্মোচন কোচিং সেন্টারের পরিচালক তরিকুল ইসলামসহ সকল শিক্ষক -শিক্ষিকামন্ডলী ও অভিবাভকবৃন্দ।
প্রাইভেট ডিটেকটিভ/০৮ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর