March 25, 2026, 3:27 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

শিবগঞ্জে কলিমুদ্দিন নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কলিমুদ্দিন নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২০ ইং সন্ধার পরে শিবগঞ্জের উজিরপুর ইউনিয়নে খেলাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্রলীগের শিবগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ সাইফ খান তোতার সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সৈয়দ নজরুল ইসলাম।অনুষ্ঠানটিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রিজভী আলম রানা সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ শিবগঞ্জ উপজেলা শাখা। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ নুরুল হোদা সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ উজিরপুর ইউনিয়ন শাখা, মোঃ হাবিবুর রহমান সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ উজিরপুর ইউনিয়ন শাখা। এছাড়াও খেলার অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সুশীল সমাজের নেত্রীবৃন্দরাও উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আয়োজনে ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ উজিরপুর ইউনিয়ন শাখা এবং সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন, গুলনাহার-কশিমুদ্দিন (G.K) ফাউন্ডেশন।

প্রাইভেট ডিটেকটিভ/০৬ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর