March 25, 2026, 4:02 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার।ছবি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদে বৃদ্ধের ঝুলন্ত লাশ

মোঃ  আব্দুল্লাহ আল শামীম,সিরাজগঞ্জ জেলা  প্রতিনিধিঃ

ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার।ছবি:প্রাইভেট ডিটেকটিভ

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণাধীন ভবন হতে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।৫ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ বুধবার মুসল্লিরা ফজরের নামাজ পড়তে এসে বাথরুমের জানালায় তার লাশ দেখতে পান।মৃত ব্যক্তি হলেন- উপজেলা চুড়ইমারী দাদপুর গ্রামের মৃত এসারত আলীর ছেলে শুকুর মাহমুদ (৭৫)।মৃত শুকুর মাহমুদের ছেলে ব্যবসায়ী রায়হান আলী জানান, তার বাবা বেশ কিছু দিন ধরে মানসিক রোগে ভোগছিলেন।ঘটনা দিন বাড়ি থেকে ৬ কিলোমিটার দূরে শহরের মসজিদে কিভাবে এসেছেন তারা তা জানে না।উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা নিহত শুকুর মাহমুদের পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, শুকুর মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।তবে লাশের ময়নাতদন্ত ছাড়া পুলিশ এ ব্যাপারে সুনিশ্চিতভাবে কিছু বলতে পারছে না।ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বেগম ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/০৫ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর