March 24, 2026, 7:05 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

তানোর পৌরসদরের তালন্দ বাজার ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করলেন আবুল বাশার সুজন

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

রাজশাহীর তানোর উপজেলার পৌরসদরে গতকাল মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী ২০২০ ইং বেলা ১১ ঘটিকার সময় তালন্দ বাজার ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন সুনামধন্য ব্যাবসায়ী ও বিশিষ্ট সমাজ সেবক, আবুল বাশার সুজন।অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, তানোর পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাপ সরকার, রাজশাহী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, তানোর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তুষার খানসহ বিভিন্ন দলিও নেতাকর্মীর এবং এলাকার সুশীল সমাজের নেত্রীবৃন্দ।এসময় আবুল বাসার সুজন তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন, কেবল মাত্র খেলাধুলাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে।  সমাজ থেকে মাদকমুক্ত করতে হলে যুবকদের বেশি বেশি খেলাধুলায় মনোনিবেশ করাতে হবে। তাদেরকে পড়ালেখার পাশাপাশি বিনোদন দেওয়ার জন্য খেলার মাঠ উন্মুক্ত করে দিতে হবে। খেলার মাধ্যমে মাদককে না বলতে হবে, যারা মাদক কেনা-বেচা করবে তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে। তিনি আরো বলেন, মাতা প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত শেখ হাসিনা মাদকমুক্ত, জঙ্গিমুক্ত এবং দুর্নীতি মুক্ত দেশ গড়ার ঘোষনা দিয়েছেন সেগুলো আমাদেরকেই বাস্তবায়ন করতে হবে। শুধু প্রশাসনের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয় এ বিষয়ে আমাদের সচেতন মহলকে এগিয়ে আসতে হবে।

প্রাইভেট ডিটেকটিভ/০৫ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর