April 6, 2026, 5:44 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত
প্রতিকি ছবি

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ তিনজন নিহত

শামীম হোসাইন,বগুড়া জেলা প্রতিনিধি:

mostbet

প্রতিকি ছবি

বগুড়ায় পৃথক ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন।গতকাল ৩ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার মোকামতলার চৌকিরঘাট ও শাজাহানপুরের কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের খাইরুল ড্রাইভারের ছেলে মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী রনি মিয়া (২০), গাবতলী উপজেলার দেওনাই সাহাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে হানজেলা ওরফে রাসেল (২৪) এবং শাজাহানপুর উপজেলার চাঙ্গুইর গ্রামের মামুন মণ্ডলের ছেলে একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি রবিন মণ্ডল (২২)।শিবগঞ্জ থানার ইন্সপেক্টর নান্নু খান জানান, রাসেল ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রনি মোকামতলায় এসএস সমিতি নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।গতকাল ৩ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ সোমবার সকালে তারা একটি মোটরসাইকেলে অফিসের কাজে চণ্ডিহারা যাচ্ছিলেন।সকাল ১০টার দিকে তারা দ্রুতগতিতে মোকামতলার চৌকিরঘাট এলাকায় পৌঁছালে একটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে মহাসড়কে ছিটকে পড়ে।এ সময় পেছন থেকে পাবনাগামী একটি পাথরবোঝাই ট্রাকে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।স্থানীয়রা ট্রাকটি জব্দ করলেও এর চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।এদিকে বগুড়ার শাজাহানপুর থানার এসআই ছাম্মাক হোসেন জানান, রবিন মণ্ডল গতকাল ৩ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ সোমবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন।সকাল ৮টার দিকে তিনি কামারপাড়া গ্রামের রাস্তায় পৌঁছলে ইটভাটার মাটিবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।স্থানীয়রা ট্রাকটি জব্দ করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।এ ব্যাপারে শাজাহানপুর ও শিবগঞ্জ থানায় পৃথক মামলা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/০৪ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর