April 6, 2026, 1:46 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

আত্রাইয়ে ইউপি মেম্বার সন্ত্রাসী হামলার শিকার

আত্রাইয়ে ইউপি মেম্বার সন্ত্রাসী হামলার শিকার

mostbet

রাজশাহী ব্যুরো

 

গতকাল রাজশাহী জেলার আত্রাই থানাধীন ১নং সাহাগোলা ইউনিয়নের ইউপি মেম্বার আব্দুল মান্নান (৪৮)সন্ত্রাসী হামলায় গুরুত্বর রক্তাক্ত জখম হয়ে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।সন্ত্রাসী কর্তৃক অবৈধ চাঁদাদাবী পূরনে অস্বীকার করায় পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে পাশ্ববর্তী ভবানীপুর বাজারে সংঘবদ্ধ সন্ত্রাসীরা ধারালো অস্ত্রসজ্জিত হয়ে আব্দুল মান্নানের উপর হামলা করে।এ ব্যাপারে আত্রাই থানায় একটি মামলা দায়ের করা হয়।
জানাগেছে,স্থানীয় সন্ত্রাসী মাদক সম্রাট ও হত্যা মামলার (সাবেক)সাজাপ্রাপ্ত আসামী সবুর খাঁ (৪০)পিতা কাশেম খাঁ ঘটনার পূর্বে মোবাইল ফোন মারফত আ:মান্নানের নিকট পঞ্চাশ হাজার টাকার অবৈধ চাঁদাদাবী করে আসছিল।ভূক্তভোগী আ:মান্নান তার এই অবৈধ দাবী পূরনে অস্বীকার করলে সন্ত্রাসী সবুর খাঁ মোবাইল ফোনেই তাকে একাধিকবার হত্যার হুমকি দেয়।ইউপি মেম্বার এ বিষয়টি স্থানীয় চেয়ারম্যানসহ অন্যান্যদের অবহিত করায় সবুর খাঁ ক্ষীপ্র হয়ে তার সন্ত্রাসী বাহিনীর অন্যতম মো:আসাদুল(৩৫)পিতা মৃত জোবেদ খাঁ শাপলা খাঁ(৩০)পিতা সবুর খাঁ,জব্বার খাঁ(৩৮)জাফর খাঁ(৩৫)উভয় পিতা মৃত কাশেম খাঁ,আ:রাজ্জাক(৪০)গোফুর খাঁ(৩৭)উভয় পিতা জোবেদ খাঁ সহ অজ্ঞাত আরও কয়েকজন দুর্বৃত্তের একটি সংঘবদ্ধ দল দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্রসজ্জিত হয়ে পাশ্ববর্তী ৮নং ওয়ার্ডস্থ ভবানীপুর বাজারে সকাল আনুমানিক ৮:১৫মি.ঘটিকার সময় মোটর সাইকেলে থাকা আ:মান্নানকে ঘিরে ধরে উল্লেখিতরা হত্যার উদ্দেশ্যে পর্যায়ক্রমে এলোপাথারিভাবে হাতে পায়ে ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন রক্তাক্ত মান্নানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী নগরীর লক্ষীপুর মোড়স্থ প্লাজমা নামক একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।বর্তমানে আহত মান্নানের অবস্থা আশংকাজনক।
আহতের ছোটভাই মামুন বাদী হয়ে আত্রাই থানায় উল্লেখিত সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।যা( আত্রাই থানার মামলা নং জিআর-৪/১৮।তাং০৬/০১/২০১৮ইং ধারা-৩০৬/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৩৮৫দ:বি)।
ইউপি মেম্বার আ:মান্নান স্থানীয় ছোটডাঙ্গা সার্বিক গ্রাম্য উন্নয়ন সমবায় সমিতির পরিচালক এবং পর্যায়ক্রমে দু’বার ইউপি মেম্বার হিসেবে নির্বাচিত বলে জানা যায়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পলাতক সকল আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর