৩৮নং বাঘৈর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত হয়েছে।৩ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ সোমবার সকালে বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের এ নবীন বরন অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহম্মেদ।বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ ।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মো:ফিরোজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন বাঘৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাধান শিক্ষিকা মোসা.সালমা বেগম,বাঘৈর ছাত্রবন্ধু কিন্ডারগার্টেন সিনিয়র শিক্ষক তরিকুল ইসলাম, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নাসিমা বেগম, সামসুর নাহার, সাহ-আলম সহ সকল শিক্ষক-শিক্ষিকামন্ডলী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ক্ষুদে নর্বীন শিক্ষার্থীদের ফুল ও চকলেট দিয়ে বরন করে নেন শিক্ষকমন্ডলী।
প্রাইভেট ডিটেকটিভ/০৩ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল