March 25, 2026, 1:13 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কাঠারাই,কঞ্চনপুর একতা সনাতনি যুবসংঘের আয়োজনেস্বরসতি পূজা ও কির্তন অনুষ্ঠানের জন্য নির্মিত প্যান্ডেল ও তোরণে দুষ্কৃতকারীদের আগুনে পুড়ানোর অভিযোগ

মৌলভীবাজার সদর প্রতিনিধিঃ
মৌলভীবাজার সদর উপজেলা কাঠারাই ,কঞ্চনপুর একতা সনাতনি যুবসংঘের আয়োজনে তিনদিন ব্যাপি স্বরসতি পূজা ও কির্তন অনুষ্ঠানের জন্য নির্মিত  প্যান্ডেল ও তোরণে দুষ্কৃতকারীদের আগুনে পুড়ানোর অভিযোগ পাওয়া গেছে।
কাঠারাই ও কঞ্চনপুর সনাতনি যুবসংঘের সভাপতি পিপলু দাস মৌলভীবাজার মডেল থানায় একটি সাধারন ডায়েরি দায়ের করেন । এব্যাপারে সভাপতি পিপলু দাস বলেন, আমরা সনাতন ধর্মাবলম্বী ও মুসলমানদের মাঝে সামাজিক সম্পৃতি বজায় রেখে চলাচল করে আসছি। গত ২৯ জানুয়ারী সনাতন ধর্মাবলম্বীদের স্বরস্বতি পূজা ও কির্তন অনুষ্টানের জন্য ফ্যান্ডেল ও তোরণ   নির্মান করলে রাতের আধারে অজ্ঞাত দুষ্কৃতকারীরা আমাদের তোরণ জ্বালিয়ে দেয়। এ ঘটনায় কাঠারাই ও কঞ্চনপুর গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা আতঙ্কের মধ্যে আছেন। সভাপতি পিপলু দাস অভিযোগ  দায়েরর পর মৌলভীবাজার মডেল থানা পুলিশ, র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের উধ্বতন কতৃপক্ষ ঘটনাস্হল পরিদর্শন করেন।
প্রাইভেট ডিটেকটিভ/৩১ জানুয়ারি ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর