April 7, 2026, 10:07 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

কলাপাড়ায় অপহৃত এসএসসি পরিক্ষার্থীর সন্ধান দাবিতে সহপাঠিদের মানববন্ধন

আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ

mostbet

পটুয়াখালীর কলাপাড়ায় অপহৃত এসএসসি পরিক্ষার্থী এনি আক্তারের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে ক্লাশ বন্ধ রেখে বিদ্যালয় মাঠে তারা এ মানববন্ধন করে। এসময় এনির সন্ধান দাবিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করে বক্তব্য রাখেন অপহৃত শিক্ষার্থীর পিতা রাজিব মৃধা, লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুনা লায়লা, ইউপি মেম্বার রাসেল মৃধা, দশম শ্রেনীর শিক্ষার্থী তানজিলা, কবিতা ও আহসান দুয়ারী প্রমুখ।
অপহৃত শিক্ষার্থীর পিতা রাজিব মৃধা বলেন, একই এলাকার কয়েকজন বখাটে প্রতিনিয়ত আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে স্কুলে যেতে বাধা প্রদান করত। বিষয়টি রুবেল মিরার বাবাকে জানানো হয়েছে। তারপরও তারা কোন পদক্ষেপ নেয়নি। পরে গত ২০ জানুয়ারী সকাল সাতটার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে আমার মেয়েকে অপহরন করে নিয়ে যায় রুবেল মিরাসহ কয়েকজন বখাটে। এসময় এনির ডাক চিকৎকার শুনে তার মা এসে বাধা দিয়েও তাদেরকে আটকাতে পারেনি। অনেক খোজাখুজির পর মেয়েকে না পেয়ে গত ২৪ জানুয়ারী রুবেল মিরাকে প্রধান আসামী করে আটজনের নামে কলাপাড়া থানায় একটি অপহরন মামলা দায়ের করেছি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। অপহৃত শিক্ষার্থী এনিকে উদ্ধারের চেষ্টা চলছে।

প্রাইভেট ডিটেকটিভ/২৯ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর