শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের নতুন শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীর ওরিয়েন্টেশন ক্লাস আইডিয়াল স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে আজ ৭ জানুয়ারি সকালে। শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি ও আইডিয়াল স্কুল ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ এর সভাপতিত্বে ও স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার সঞ্চালনায়।
আয়েজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃব্য রাখেন- শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র মীর এমএ সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নোমান আহমদ সিদ্দিকী, উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রনবেশ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন- শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল সাংবাদিক ও কলামিস্ট এহসান বিন মুজাহির।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্কুল পরিচালকমন্ডলীর সদস্য নাদির হোসেন সুমন, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, হেলাল মিয়া, আতিকুর রহমান, হাবিবুর রহমান, সাজেরা আক্তার ও শারমিন জান্নাত প্রমুখ। অনুষ্ঠানে অভিভাবক, সূধী এবং শিক্ষার্থীদের হাতে ২০১৮ সালের অ্যাকাডেমিক ক্যালেন্ডার তুলে দেয়া হয়।