March 24, 2026, 8:36 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

লাহোরে প্রথম টি-২০ আজ জয় দিয়েই সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ

টি-২০ সিরিজের ট্রফি নিয়ে গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ও বাংলাদেশ অধিনায়ক।

নিরাপত্তা ইস্যুতে অনেক আলোচনা-সমালোচনার পরও পাকিস্তান সফরে গিয়েছে বাংলাদেশ দল।প্রায় এক যুগ পর পাকিস্তানের মাটিতে গিয়ে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ-তামিম ইকবালরা।নিরাপত্তার ভয়ডর ছাপিয়ে ক্রিকেটে মনোযোগী হতে চেষ্টা করছে টাইগাররা।লাহোরে ব্যাট-বলের লড়াইয়ে আজই নেমে পড়ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-২০ তে আজ পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ।ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।জয় দিয়েই সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ।ক্রিকেটের ক্ষুদে ফরম্যাটে পাকিস্তানের চেয়ে অনেক পিছিয়ে থাকলেও সিরিজ জয়ের আশা ছাড়ছে না টাইগাররা। টি-২০’র শীর্ষ দল পাকিস্তান খেলবে ঘরের মাঠে।র‌্যাংকিংয়ের ৯ নম্বরে থাকা বাংলাদেশ অবশ্য নিজেদের লক্ষ্যে অটুট আছে। লাহোরে আজ স্বাগতিকদের হারানোর লক্ষ্যেই খেলতে নামবে বাংলাদেশ।গতকাল লাহোরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, ‘নিজেদের মাটিতে পাকিস্তান অনেক ভালো দল, শক্তিশালী দল। তবে আমি আমাদের দল নিয়ে আশাবাদী যেন ভালো খেলতে পারি ও সিরিজ জিততে পারি।

প্রাইভেট ডিটেকটিভ/২৪ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর