April 6, 2026, 12:13 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

বেনাপোলে বোমা রামদাসহ ৩ আওয়ামীলীগ কর্মী আটক : আ‘লীগের দাবি যড়ষন্ত্র

বেনাপোলে বোমা রামদাসহ ৩ আওয়ামীলীগ কর্মী আটক : আ‘লীগের দাবি যড়ষন্ত্র

mostbet

বেনাপোল থেকে এনামুল হক


বেনাপোল ছোটআঁচড়া মোড়স্থ বেনাপোল পৌর আওয়ামীলীগের কার্যালয়ের পিছন থেকে ১৪টি হাত বোমা, ৪টি রামদা ও ৬টি লোহার রডসহ আওয়ামীলীগের তিন কর্মীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার দুপুর ২ টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের পিছনে মেহগনি বাগানে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক দ্রব ও ধারালো অস্ত্র উদ্ধার হয়। আটকরা হলেন, বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের শাহাজানের ছেলে মধু (২৬), গোলম খবিরের ছেলে এরশাদ (২৬) ও নারায়নপুর গ্রামের আব্বাস আলীর ছেলে রনি (২৫)।

বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার শহিদুল ইসলাম শহিদ জানান, তাদের কাছে গোপন খবর আসে নাশকতামূলক কর্মকান্ডের উদ্দেশ্যে বেনাপোল আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের পাশে ধারালো অস্ত্র ও বোমা নিয়ে দূর্বৃত্তরা অবস্থান করছে। পরে তারা অভিযান চালিয়ে সেখান থেকে হাতবোমা ও ধারালো অস্ত্র উদ্ধার করে। এসময় বোমার পাহারাদার তিন জনকে আটক করা হয় বলে দাবি বিজিবি‘র ওই কর্মকর্তার। আটক আসামীদের মধ্যে রনি জানান, আমি যশোর এম,এম, কলেজের মাষ্টার্স ও বিসিএস পরীক্ষার অংশগ্রহন করেছি। আমি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি ও আটক অন্য দুই জন আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে বসে আলাপ আলোচনার এক পর্যায়ে দেখতে পাই, বিজিবি সদস্যরা আমাদের বসার স্থান থেকে আরও ৩০০ গজ সামনে মেহগনি বাগানে অভিযান চালাচ্ছে। তারা যে স্থানে এই বোমা, রামদা, পেয়েছে আমরা কিছু দেখতে পায়নি। এ ব্যাপারে আমরাও কোন কিছু জানি না। বিজিবি আমাদেরকে বলেন, দেশের স্বার্থে আপনাদেরকে ক্যাম্পে উপস্থিত হয়ে স্বাক্ষী দিতে হবে একথা বলে আমাদের ৩ জনকে তাদের পিকআপে করে ক্যাম্পে এনে এ মামলার আসামী বানিয়ে হাতে হ্যান্ডক্যাপ লাগান। এ ব্যাপারে শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান জানান, দলীয় ভাবমূর্তি নষ্ট করার জন্য এটা আওয়ামীলীগের অপর একটি পক্ষের ষড়যন্ত্র।

উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ওহিদুল ইসলাম ওহিদ জানান, রাজনৈতিক ভাবে হয়রানি করার জন্য এটি কারো চক্রান্ত। তবে স্বাক্ষির নামে তাদের কর্মীদের ডেকে নিয়ে আসামী বানানোর নিন্দাও জানান তিনি। তিনি আরো বলেন, কয়েক দিন যাবত লক্ষ্য করা যাচ্ছে সীমান্ত অঞ্চলে পুলিশের কাজ এখন বিজিবি করছে। বাড়ি থেকে ধরে এনে মাদক দ্রব্য দিয়ে চালান দেওয়া হচ্ছে নিরীহ মানুষদের। এটাও তার একটি অংশ।

Share Button

     এ জাতীয় আরো খবর