April 6, 2026, 12:13 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

ওসমানীনগরে জুয়ার সরঞ্জামসহ ৪ জুয়াড়ি গ্রেফতার

ওসমানীনগরে জুয়ার সরঞ্জামসহ ৪ জুয়াড়ি গ্রেফতার

সিলেট অফিস

সিলেটের ওসমানীনগর উপজেলার খন্দকার বাজারে ফাহিজা এন্ড তায়্যিবা রেষ্টুরেন্টের জুয়ার আসর থেকে জুয়ার সরঞ্জামসহ ৪ জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেল পৌনে ৫টায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন- ওসমানীনগর থানার খাগদিওর গ্রামের হাজী মো. সুরুজ আলীর ছেলে জাকির হোসেন(৩০), দুলু মিয়ারর ছেলে হারুন আহম্দে(২২), মৃত সুরুজ উল্লাহ’র ছেলে মো. সেবুল মিয়া (২৬), মৃত সুরুজ আলীর ছেলে সাজু আহমেদ (১৮)।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া চার জুয়াড়ীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট গোয়েন্দা পুলিশের এস আই নিতাই লাল রায়ের নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে চার জুয়াড়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত চারটি মোবাইল সেট ও জুয়ার খেলার নগদ ৬’শ ৩০টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে এস আই নিতাই লাল রায় বাদি হয়ে আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছেন।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর