-
- সারাদেশে
- অসীম সাহসিকতার পুলিশের সর্বোচ্চ সন্মান
- আপডেট সময় January, 6, 2018, 11:40 pm
- 459 বার পড়া হয়েছে
অসীম সাহসিকতার পুলিশের সর্বোচ্চ সন্মান
আব্দুস সামাদ আজাদঃ সিলেট অফিস
অসীম সাহসিকতার জন্য বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মানের বিপিএম পদক পাচ্ছেন জনাব মোহাম্মদ শাহ জালাল পুলিশ সুপার মৌলভীবাজার জেলা মহোদয়।
এছাড়াও সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন জনাব রাশেদুল ইসলাম সিনিয়র সহকারি পুলিশ সুপার (ক্রাইম) মৌলভীবাজার এবং পিপিএম পদক পাচ্ছেন এসআই/ আব্দুল মালিক মৌলভীবাজার মডেল থানা।
আগামী ৮ জানুয়ারি পুলিশ সপ্তাহে মনোনীতদের পদক পড়িয়ে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘জঙ্গি ও মাদক প্রতিকার, পুলিশ সপ্তাহের অঙ্গীকার’ স্লোগানে আগামী ৮ জানুয়ারি পুলিশ সপ্তাহে সাহসিকতা ও সেবার স্বীকৃতি হিসেবে ১৮২ জন পুলিশ সদস্যকে দেওয়া হবে এ বিশেষ পদক।
চারটি ক্যাটাগরিতে এবার সাহসিকতার জন্য ৩০ জনকে বিপিএম, সেবার স্বীকৃতি হিসেবে ২৮ জনকে বিপিএম, সাহসিকতার জন্য ৭১ জনকে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) ও সেবার স্বীকৃতি হিসেবে পিপিএম পাবেন ৫৩ জন।
এ জাতীয় আরো খবর