April 7, 2026, 9:13 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

চৌগাছার ‘শফি স্যার’ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

ইয়ানূর রহমান,শার্শা (যশোর) প্রতিনিধিঃ

mostbet

চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিউদ্দীন (৫০) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। আহত হয়ে জ্ঞান হারান তিনি। তিন দিনেও জ্ঞান ফেরেনি চৌগাছাবাসীর প্রিয় ‘শফি স্যার’-এর।বর্তমানে তিনি ঢাকার ধানমন্ডির শংকরে অবস্থিত ইবনে সিনা হাসপাতা লের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন।পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি শুক্রবার বিকেলে শহরের ইছাপুর বটতলা মোড়ে আত্মীয় সহকারী অধ্যাপক দিরাজুল ইসলামের বাসায় যাচ্ছিলেন।সেখানে পৌঁছে ভ্যান থেকে নেমে ভাড়ার টাকা দিচ্ছিলেন এই শিক্ষক। ওই সময় ইছাপুর গ্রামের আলম হুজুরের ছেলে জাকারিয়া বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এসে শফিউদ্দীনকে ধাক্কা দেন। এতে পড়ে গিয়ে মাথার পেছনে আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন শফিউদ্দীন।স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসাপাতালে পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। রাতে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন।আহত শফিউদ্দীনের চাচাশ্বশুর ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইবাদৎ হোসেন রোববার সাংবাদিকদের জানান, বর্তমানে শফিউদ্দীন রাজধানীর ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন।

প্রাইভেট ডিটেকটিভ/২০ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর