April 7, 2026, 11:53 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জননেতা মাদার বখশ’র ৫৩ তম মৃত্যুবার্ষিকী সোমবার

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

সোমবার ২০শে জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রতিষ্ঠাতা, অবহেলিত উত্তরাঞ্চলের শিক্ষাবিস্তারের অন্যতম অগ্রদূত জননেতা মাদার বখশের ৫৩তম মৃত্যুবার্ষিকী। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সমবার রাজশাহীতে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ১০টায় প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান, সকাল সাড়ে ১০টায় প্রয়াত নেতার কবর জিয়ারত, বেলা ১১টায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, দুপুরে দু:স্থ মানুষদের মাঝে উন্নত খাবার বিতরণ, বাদ আসর মিলাদ মাহফিল ও বিকাল ৫টায় রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে জননেতা মাদার বখশ স্মরণে সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য, বিশিষ্ট কলামিস্ট মুক্তিযোদ্ধা বাবু প্রশান্ত কুমার সাহা। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, সেক্টর কমান্ডার্স ফোরাম রাজশাহী মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান ও শহীদ লেফটেনেন্ট সেলিম মঞ্চ রাজশাহীর সভাপতি প্রকৌশলী শামসুল আলম। সমাবেশে সভাপতিত্ব করবেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান। সমাবেশ পরিচালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা। সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে রাজশাহীর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এদিকে জননেতা মাদার বখশের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিকে সামনে রেখে সপ্তাহব্যাপী প্রচারণার অংশ হিসেবে রবিবার রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে। একইসাথে শীতার্ত ২৫ জন দরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর