জাবিউর আলম হিমু,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

গত বৃহস্পতিবার বগুড়া শিবগঞ্জ উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার গরীব দুস্থদের মধ্যে বিনা মুল্যে হুইল চেয়ার, টিউবওয়েল, সেলাই মেশিন স্যানিটেশন সামগ্রি, কম্বল, ছাগল বিতরন করা হয়েছে।পউস ফাউন্ডেশন এর উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া অসহায় অতিদরিদ্র মধ্যে এ সব সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রী বিতরণ উপলক্ষে এক সুধী সমাবেশ পউস এর নির্বাহী পরিচালক মোঃ বুলবুল আহম্মেদ বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আজিজুল হক। পউসের উপ-নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মমিন মুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সামিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, সমবায় কর্মকর্তা রাজিয়া সুলতানা, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু, পৌর কাউন্সিলর রেহেনা বেগম, পউসের সভাপতি আবু বক্কর সিদ্দিক, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার আঃ মান্নান,আবু জাফর মন্ডল, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোখলেছার রহমান মুন্নু, মশিউর রহমান বেনজির, পউসের শাখা ব্যবস্থাপক আরিফুল ইসলাম, সবুজ পল্লী সমিতিরি সভাপতি জিন্নাহ্ মোল্লা প্রমুখ।
শিবগঞ্জে ব্যবসায়ী সমিতির উদ্যোগে ভোলোর রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল
জাবিউর আলম হিমু,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার এস.এ.এন ব্যবসায়ী এসোসিয়েশন এর উদ্যোগে বিশিষ্ট ব্যবসায়ী মরহুম জগলুর রহমান ভোলোর রুহের মাগফেরাত কামনা করে আমতলী জামে মসজিদে এক মিলাদ মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সভাপতি উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম দুদু, সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সোহেল রানা সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শামছুল মোল্লা, সাংগঠনিক সম্পাদক প্রাণ এর পরিবেশক শামছুল ইসলাম, প্রভাষক মহিনুর ইসলাম সজল, মোঃ আঃ খালেক, বকুল, আনোয়ার হোসেন, আলহাজ্ব মুনজুরুল ইসলাম প্রমুখ। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।
প্রাইভেট ডিটেকটিভ/১৮ জানুয়ারি ২০২০/ইকবাল