April 9, 2026, 6:29 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

রাবি প্রতিষ্ঠাতা মাদার বখশের স্বরণ সমাবেশ সফল করতে মহানগরী জুড়ে চলছে প্রচারণা

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

মানুষ মানুষের জন্য’ জীবন জীবনের জন্য এই প্রতিপাদ্যকে সম্মান জানিয়ে” আগামী সোমবার ২০ জানুয়ারি ২০২০ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রতিষ্ঠাতা জননেতা মাদার বখশের ৫৩তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সমাবেশ সফল করতে নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। শুক্রবার ১৭ জানুয়ারি বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নগরীর কাজলা, বিনোদপুর, রাবি ক্যাম্পাস, স্টেশন বাজার ও সাহেব বাজার এলাকায় গণসংযোগের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, সাংবাদিক আমানুল্লাহ আমান, ফরিদ আহমেদ আবির, রিতা আহমেদ, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সদস্য সেলিম রেজা, শাহাদৎ হোসেন, নাফিউল হক, আরিফুল আসলাম, সজল হোসেন, নুরে আলম তোতা, এনামুল হক, সোমেন মন্ডল প্রমুখ। উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি মাদার বখশের ৫৩তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। কর্মসূচির অংশ হিসেবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং আগামী ২০ জানুয়ারি সোমবার বিকেল ৩টায় সাহেববাজার প্রেসক্লাব চত্বরে স্মরণ সমাবেশ। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর