April 6, 2026, 12:11 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

নারায়ণগঞ্জে ইটভাটা শ্রমিককে কুপিয়ে হত্যা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লা বক্তাবলী ইউনিয়নের একটি ইটভাটায় দেলোয়ার হোসেন (৩৫) নামে এক শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টায় ওই ইউনিয়নের রাজাপুর গ্রামের আশিক ব্রিকফিল্ড থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত দেলোয়ার ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত আলম মিয়ার ছেলে। তার দুই মেয়ে ও স্ত্রী আছে। তিনি ইটখোলার ট্রলার চালক ছিলেন বলেও জানা যায়। নিহত শ্রমিকের ছোট ভাই জসিম উদ্দিন জানান, গত বৃহস্পতিবার রাতে স্থানীয় পুলিশ সোর্স আলমগীর হোসেন ও সফি তার বড় ভাই দেলোয়ারকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরদিন বেলা ১২টায় স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে আশিক ব্রিকফিল্ডে এসে লাশ শনাক্ত করি। ফতুল্লা মডেল থানার এসআই ফজলুল হক বলেন, নিহত ব্যক্তির শরীরে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। লাশ পাশে ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। ইটভাটার মালিক অলিউল্লাহ, কর্মকর্তা ও শ্রমিকদের কাউকে পাওয়া যায়নি। তবে হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলেও জানান তিনি। আশিক ব্রিকফিল্ড এর মালিক অলিউল্লাহ মোবাইল ফোনে জনান, হত্যাকা- কিভাবে হয়েছে তা তিনি জানেন না। ভয়ে তিনি আত্মগোপনে রয়েছেন। হয়রানির আতঙ্কে তার প্রতিষ্ঠানের কর্মচারী ও শ্রমিকরা পালিয়ে গেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর