March 25, 2026, 1:35 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

খেলাধুলাই পারে যুব সমাজকে যাবতীয় অপরাধ জগত থেকে ফেরাতে-উপজেলা চেয়ারম্যান সফিক

আকাশ,বগুড়া সদর প্রতিনিধিঃ
গতকাল  ১২ জানুয়ারি ২০২০ ইং তারিখ রবিবার রাত ১০ টায় বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের কেরুলিয়া টাইগার ক্লাবের উদ্যোগে শর্টপিচ চুড়ান্ত ফাইনাল ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।
যশোপাড়া উচ্চ বিদ্যালয়ের সদস্য আলহাজ্ব সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার আলো প্রতিটি ঘরে পৌছে দিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালক করে যাচ্ছে। তাই তরুন যুব সমাজকে লেখাপড়ার পাশা পাশি খেলাধুলায় আন্তরিক হতে হবে। দেহ মন সুস্থ রাখতে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চা করতে হবে। খেলাধুলাই পারে যুব সমাজকে যাবতীয় অপরাধ জগত থেকে ফেরাতে।
বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেভিট মন্ডল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজহারুল হান্নান রিপু। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম উজ্জ্বল,মহিষবাথান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুঞ্জুরুল হক, দক্ষিণভাগ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আপেল মাহমুদ,সমাজসেবক আব্দুল মালেক মন্ডল,মেহেদুল ইসলাম পান্না সহ এলাকার গন্যামান্য ব্যক্তিবর্গ।
প্রাইভেট ডিটেকটিভ/১৩ জানুয়ারি ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর