April 6, 2026, 12:11 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

হবিগঞ্জে নদী থেকে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার

হবিগঞ্জে নদী থেকে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

হবিগঞ্জের কুশিয়ারা নদী থেকে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে আজমিরীগঞ্জ উপজেলার পাহারপুর এলাকা থেকে লাশটি তারা উদ্ধার করেন বলে আজমিরীগঞ্জ থানার এসআই দুর্গা দেব জানান। মৃত মিনার উদ্দিন (৩০) সুনামগঞ্জ জেলার দিরাই শাল্লা থানার উত্তর সুদিয়াপাড় গ্রামের রহিম উদ্দিনের ছেলে। এসআই দুর্গা দেব বলেন, কিছুদিন আগে মিনার গ্রাম থেকে নিখোঁজ হন। বিভিন্ন জায়গায় খোঁজাখঁজির পরও তার কোনো হদিস না পেয়ে মিনারের বড় ভাই সলিম উদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সকালে স্থানীয়রা মিনারের লাশ কুশিয়ার নদীতে ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে বলে জানান তিনি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নারীর লাশ উদ্ধার: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল স্টেশন এলাকায় অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সাজিদুল হক জানান, দুপুরে স্থানীয়রা স্টেশন এলাকায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

Share Button

     এ জাতীয় আরো খবর