April 6, 2026, 9:27 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

চাকরি দেওয়ার নামে প্রতারণা, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

চাকরি দেওয়ার নামে প্রতারণা, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চাকরি দেওয়ার নাম করে পিযুস কুমার দাস নামে এক ব্যক্তি মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন অভিযোগ এনে তার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কথিত ভুক্তভোগীরা। গতকাল শুক্রবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিভিন্ন সময়ে প্রতারণার শিকার একাধিক ব্যক্তি। লিখিত বক্তব্যে সারোয়ার মোর্শেদ নামে এক ব্যক্তি বলেন, এই পিযুস কখনো সরকারের মন্ত্রী আমলা ও প্রভাবশালীদের নাম ভাঙিয়ে জমি বিক্রি, স্কুল কলেজে ভর্তি, চাকরি দেওয়াসহ নানা প্রলোভনে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। নিজেকে অ্যাডভোকেট দাবি করে এই প্রতারক। তার বিচার চেয়ে আদালতে মামলা করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি। মোর্শদে বলেন, পিযুস কুমারের রাজধানীর ফকিরাপুলের শতাব্দি টাওয়ারে ১৬ তলায় প্রাইম হাউজিং ও সানসানইন প্রপার্টিজ লিমিটেড নামে দুটি অফিস ছিল। এই অফিসে তার কোনো বৈধ লাইসেন্স ছিল না। কিন্তু এই অফিস দেখিয়েই তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়েছে। চাকরি না হওয়া বা কোনো কাজ না হওয়ার পরে তার কাছে টাকা দাবি করলে নানা তালবাহানা করতে থাকে। অনেক সময় নিরীহ পাওনাদারদের হুমকিও দিয়ে আসছে। সংবাদ সম্মেলনে নিজেদের ভুক্তভোগী দাবি করা নুরুল ইসলাম পারভেজ, রাজেদুল ইসলাম সাইদ, রাশেদুল হাসান, শাহিদা সুলতানা, মো. ইলিয়াস হোসেন, রুহুল আমিন, মেজবাউল আলম উপস্থিত ছিলেন। পিযুসকে দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানান তারা।

Share Button

     এ জাতীয় আরো খবর