April 6, 2026, 9:27 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

রাজশাহীতে সদ্য বিবাহিত তরুণীকে অপহরণের অভিযোগ

রাজশাহীতে সদ্য বিবাহিত তরুণীকে অপহরণের অভিযোগ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজশাহীতে সদ্য বিবাহিত এক তরুণীকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানার ওসি আমান উল্লাহ জানান, মেয়েটির স্বামী বাদি হয়ে গত বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করেন। তিনি বলেন, মেয়েটির (২০) বাড়ি নগরীর শালবাগান এলাকায় এলাকায়। তিনি নিউমার্কেটের পাশের একটি কোচিং সেন্টারের শিক্ষিকা। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই কোচিং সেন্টার থেকে বের হওয়ার পর মেয়েটিকে অপহরণ করা হয় বলে তার স্বামী জানান। তিনি বলেন, গত মঙ্গলবার পরিবারের সম্মতিতে শালবাগান এলাকায় তাদের বিয়ে হয়। গত বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তার স্ত্রী কোচিং সেন্টারে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্ত্রীর মোবাইল ফোন বন্ধ পেয়ে তাকে এসএমএস পাঠান তিনি। রাত ৯ টার দিকে আমার স্ত্রী ফোন করে জানায় শাখাওয়াত হোসেন শিশির নামে এক ব্যক্তি মাইক্রোবাসে করে তাকে উঠিয়ে নিয়ে গেছে। এরপর থেকে স্ত্রীর মোবাইল ফোন বন্ধ রয়েছে বলে জানান তিনি। মেয়েটির বাবা বলেন, গত বৃহস্পতিবার রাত ৭টার পর থেকে তার মেয়ের মোবাইল ফোন বন্ধ পান তারা। বিভিন্ন জায়গা খোঁজ করেও তার কোনো হদিস না মেলায় বিষয়টি পুলিশকে জানানো হয়। ওসি আমান উল্লাহ বলেন, মামলায় শিশির নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব উপশহর পুলিশ ফাঁড়ির এসআই মাহফুজকে দেওয়া হয়েছে। সেই সঙ্গে মেয়েটিকে দ্রুত উদ্ধারে পুলিশ চেষ্টা করছে বলে জানান তিনি।

 

Share Button

     এ জাতীয় আরো খবর