March 25, 2026, 8:22 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
এই প্রথম আইসিসির ইভেন্ট পরিচালনার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের দুই জন আম্পায়ার [ছবি: সংগৃহীত]

দক্ষিণ আফ্রিকায় আসন্ন আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের দুই আম্পায়ার

ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ

এই প্রথম আইসিসির ইভেন্ট পরিচালনার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের দুই জন আম্পায়ার [ছবি: সংগৃহীত]

দক্ষিণ আফ্রিকায় আসন্ন আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ পরিচালনার জন্য বাংলাদেশের দু’জন আম্পায়ারকে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।এই প্রথমবারের মত বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থা আইসিসির ইভেন্ট পরিচালনার জন্য বাংলাদেশের দুইজন আম্পায়ারকে নিয়োগ দিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। আইসিসি’র নিয়োগ পাওয়া এই দুই আম্পায়ার হচ্ছেন- মাসুদুর রহমান মুকুল ও সরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত।আজ ৭ জানুয়ারি ২০২০ ইং তারিখ মঙ্গলবার তারা দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বেন। তারা বিসিবি’র আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলে থাকলেও এর আগে আইসিসির কোন ইভেন্টেই আনুষ্ঠানিক দায়িত্ব পাননি।এবারের ইভেন্টে মুকুল চারটি ম্যাচে দায়িত্ব পালন করবেন। আর সৈকত পরিচালনা করবেন তিনটি ম্যাচ। এর বাইরে বিভিন্ন ম্যাচে টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ারেরও দায়িত্ব পালন করবেন এই দুই বাংলাদেশী।আগামী ১২ জানুয়ারি স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা ম্যাচ দিয়ে শুরু হবে এই যুব বিশ্বকাপ।

প্রাইভেট ডিটেকটিভ/০৭ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর