March 25, 2026, 1:08 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

শিবগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ

জাবিউর আলম হিমু,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বুধবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিহালী চৈতন পীর দাখিল মাদ্রাসা, জানগ্রাম শাহ সুলতান দ্বিমুখী দাখিল মাদ্রাসা, পালিকান্দা আশরাফপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, ও গবিন্দপুর দাখিল মাদ্রাসায় উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বই বিতরণ করেন পিরব ইউপির সাবেক চেয়ারম্যান পালিকান্দা আশরাফপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বগুড়া জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল করিম। এসময় সিহালী চৈতন পীর দাখিল মাদ্রাসায় বই বিতরণ কালে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সুপার মোঃ মহাতাব উদ্দিন, অত্র বিদ্যালয়ের সভাপতি আজাহার আলী, শিক্ষক নজরুল ইসলাম, শামছুল আলম, নওফেল আলী, আঃ লতিফ, সদস্য সরাফত আলী, শামীম আহম্মেদ, উম্মে কুলছুম, মরিয়ম সুলতানা প্রমুখ। পালিকান্দা আশরাফপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কালে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আঃ রশিদ, শিক্ষক হাবিবুর রহমান, সাইদুর রহমান, নুলুফা ইয়াসমিন, নাছরিন বেগম, জাকিরুল ইসলাম, জিয়াউর রহমান, সদস্য আমিনুর ইসলাম, আঃ বাছেদ, নারগিছ, মাসুদ রানা। জানগ্রাম শাহ সুলতান দ্বিমুখী দাখিল মাদ্রাসায় বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি জরিপ মিয়া, সুপার আঃ মান্নান, শিক্ষক সোহেল রানা, তরিকুল ইসলাম, হেলাল উদ্দিন, মশিউর রহমান, আশরাফ আলী, আবু সাইদ প্রমুখ। গবিন্দপুর দাখিল মাদ্রাসায় প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন সুপার আঃ বাছেদ, শিক্ষক আঃ সালাম, আঃ ওহাব, রফিকুল ইসলাম, রিনা, নাছরিন সুলতানা প্রমুখ।

প্রাইভেট ডিটেকটিভ/০১জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর