কমলগঞ্জে বন্ধন প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সভাপতি- রায়হান, সম্পাদক- ইদ্রিছী
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

কমলগঞ্জে বন্ধন প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কমিঠি গঠন করা হয়েছে গত বুধবার। মাওঃ মোস্তাফিজুর রহমান আজাদ এর সভাপতিত্বে ও আতাহার আলী মনসুর এর সঞ্চালনায় অনুষ্টিত এক সভায় সর্বসম্মতিক্রমে ইউকে প্রবাসী রায়হান জামান খান কে সভাপতি ও কবি আবদুল হাই ইদ্রিছী কে সাধারণ সম্পাদক প্রবাসী সমাজকল্যাণ পরিষদ গঠন করা হয়।
পরিষদের অন্যান্যরা হলেন, সহ-সভাপতি ফয়সল আহমদ (ফ্রান্স), সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম সুহেল (পর্তগাল), সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ (স্পেন), কোষাধ্যক্ষ আনসার আহমদ মেহদী, প্রচার সম্পাদক ফজলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ফারহান জামান খান (পর্তগাল), সহ- প্রচার সম্পাদক রুহুল আমিন (আয়ারল্যান্ড), নির্বাহী সদস্য জিল্লুর রহমান বাশার (ইউকে), দেলোয়ার হোসেন তুহিন (উমান), মাওঃ আশরাফ আলী, মোঃ আব্দুল কাইয়ূম, নুরূল ইসলাম খান, সেলিম আহমদ, এমদাদুর রহমান জয়নাল।
মাওঃ মোস্তাফিজুর রহমান আজাদকে প্রধান উপদেষ্টা মনোনিত করে ৬ সদস্য বিশিষ্ঠ উপদেষ্ট পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্য হলেন- রাহিনুল ইসলাম দেওয়ান, আতাহার আলী মনসুর, চৌধুরী শামসুল আরেফিন, ওয়াকিল উদ্দিন খান ও জাহেদ মিয়া।