April 6, 2026, 7:57 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

নারায়ণগঞ্জে তালাবন্ধ ঘর থেকে নানি-নাতির লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে তালাবন্ধ ঘর থেকে নানি-নাতির লাশ উদ্ধার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবন্ধ ঘর থেকে এক নারী ও তার নাতির লাশ উদ্ধার করা হয়েছে, যারা নিখোঁজ বলে দুদিন আগে থানায় জিডি করা হয়েছিল। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন জানান, সিদ্ধিরগঞ্জের পাইনাদি মধ্যপাড়ার ইতালি প্রবাসী তোফাজ্জল হোসেনের টিনশেড বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন – ওই বাড়ির কেয়ারটেকার নবী উন আউয়ালের নয় বছর বয়সী ছেলে মেহেদী হাসান ও শাশুড়ি পারভীন আক্তার। দুই দিন আগে আউয়াল তার ছেলে ও শাশুড়ি নিখোঁজ দাবি করে থানায় জিডি করেছিলেন জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, তারা আউয়ালকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। শরফুদ্দিন বলেন, আউয়াল তার পরিবার নিয়ে ওই বাড়ির একটি ঘরে থাকেন। বাড়ির আরেকটি ঘর আগে ভাড়া দেওয়া হত। মাস ছয়েক ধরে ভাড়াটিয়া না থাকায় সেটি তালাবন্ধ ছিল। গতকাল বৃহস্পতিবার সেই ঘর থেকে গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। প্রাথমিকভাবে মনে হয়েছে, তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। অউয়ালকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Share Button

     এ জাতীয় আরো খবর