April 6, 2026, 8:21 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যুবলীগ নেতার হামলায় সাংবাদিক নেতা শয্যাশায়ী

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যুবলীগ নেতার হামলায় সাংবাদিক নেতা শয্যাশায়ী
মোঃ ইকবাল হাসান সরকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

mostbet

গতকাল ০৪ জানুয়ারী ২০১৮ ইং তারিখ বৃহস্পতিবার সন্ধ্যায়  সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের কাওয়াক পাড়া মহল্লা ও শ্যামলী পাড়ার মহল্লার দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার প্রেক্ষিতে উল্লাপাড়ার বাজার এলাকার ওভার ব্রীজের নিকটে সংঘর্ষের প্রস্তুতিকালে উল্লাপাড়া পৌর যুবলীগের আহবায়ক শাহাদাত সরকারের নেতৃত্বে কাওয়াক মহল্লার ৩০ থেকে ৩৫ জন যুবক দলে দলে একএ হয়ে রামদা,চায়নিজ কুড়াল,পাশলী,লোহার রড়,পাইপসহ বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র সজ্জিত হয়ে মহল্লা দিয়ে সাধারন মানুষকে আতংকিত করে। এ সময় খবর পেয়ে উল্লাপাড়া রিপোর্টাস ইউনিটি এর সভাপতি সংবাদ সংগ্রহের জন্য ছুটে আসেন,এ সময় উল্লাপাড়া রিপোর্টাস ইউনিটি সাধারন সম্পাদক ও আমাদের সময় ডটকম এবং দৈনিক আমাদের অর্থনীতি পএিকার উল্লাপাড়া প্রতিনিধি সাংবাদিক শিশির আলম পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ছবির তোলার সময় তাকে উল্লাপাড়া পৌর যুবলীগের আহবায়ক শাহাদাত সরকার প্রথমে আঘাত করে এর পর তার সন্ত্রাস বাহিনীর রড ও লোহার পাইপ দ্বারা পিটিয়ে জখম করা হয়। এ সময় উল্লাপাড়া মডেল থানার এআই মহোশীন রেজার সহযোগিতায় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। এর পর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের মেডিক্যাল অফিসার শামীমুল ইসলাম জানান,আহত সাংবাদিক শিশির আলমের শাথা,পিঠ ও কোমড়সহ শরীরের বিভিন্ন অংশে ছিলা,ফুলাসহ জখমের চিহ্ন পাওয়া গেছে তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার সত্যতা স্বীকার করে উল্লাপাড়া রিপোর্টাস ইউনিটি এর সভাপতি ও জনতার সংগ্রাম পএিকার সম্পাদক রিয়াজুল ইসলাম সবুজ জানান,সন্ত্রাসী হামলা স্বীকার হওয়া সাংবাদিক শিশির আলম বর্তমানে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলার সময় সে বুকে ও মেরুদন্ডে প্রচন্ড আঘাত পাওয়ায় শ্বাসকার্যে সমস্যা দেখা দিয়েছে। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলাব্যাপী সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মানববন্ধনসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসুচীর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ জানান,এ ঘটনা আমার জানা নাই এখনো পর্যন্ত কোন অভিযোগ পাইনি যদি অভিযোগ পাওয়া যায় তবে আইনুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ বিগত একবছর আগে দৈনিক সমকাল পএিকার সাংবাদিক আব্দুল হাকিম শিমুল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় একটি সংঘর্ষের ছবি তুলতে গিয়ে প্রান হারিয়েছিল সে ঘটনার দাগ না শুকাতে পাশের উপজেলা উল্লাপাড়ায় আবার ঘটেছে  একই রকম ঘটনা। এ কারনে স্থানীয় সাংবাদিক’রা যেমন নিরাপত্তাহীনতায় ভুগছে তেমই ক্ষোভে উত্তাল হয়েছে সিরাজগঞ্জ জেলার সমগ্র সাংবাদিক।
##

Share Button

     এ জাতীয় আরো খবর