-
- শিক্ষা, সারাদেশে
- সিলেটের ওসমানিনগরের দুটি কলেজ জাতীয়করনে হাইকোর্টের রায় বহাল
- আপডেট সময় January, 5, 2018, 1:13 pm
- 1434 বার পড়া হয়েছে
সিলেটের ওসমানিনগরের দুটি কলেজ জাতীয়করনে হাইকোর্টের রায় বহাল
সৈয়দ মুজিবুল হকঃ ওসমানীনগর সিলেট
ওসমানীনগরের গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজকে জাতীয় করণের সরকারি ঘোষণা বহাল রেখেছেন বিজ্ঞ হাইকোর্ট। একই সাথে সরকারি রূপরেখা মেনে তাজপুর ডিগ্রি কলেজকে জাতীয় করণের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন আদালত।
জানা যায়, গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজ জাতীয় করণের ঘোষণা হওয়ার পর তাজপুর ডিগ্রি কলেজের পক্ষ থেকে এর বিরুদ্ধে একটি রিট পিটিশন উচ্চ আদালতে দাখিল করা হয়।
গত ২ জানুয়ারী এ বিষয়ে শুনানী শেষে আজ (৪ জানুয়ারী) গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজকে জাতীয় করণের সরকারি ঘোষণা বহলের পক্ষে রায় প্রদান করা হয় বলে নিশ্চিত করেছেন গোয়ালাবাজার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১৫ ডিসেম্বর জাতীয় করণের তালিকায় ওসমানীনগরের গোয়ালা বাজার আদর্শ মহিলা ডিগ্রী কলেজের নাম গণমাধ্যমে প্রকাশ পায়।
জাতীয়করণের তালিকা থেকে বাদ পড়ায় তাজপুর ডিগ্রি কলেজের শিক্ষক কর্মচারীদের পক্ষে ২০১৭ সালের ২৮মে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মনু মিয়া এ বিষয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন।
রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোট ডিভিশনের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও একেএম জহিরুল হকের যৌথ ব্রেঞ্চ গত ৩১মে গোয়ালা বাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিতাদেশ দেন। একই সাথে গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজের পরিবর্তে কেন তাজপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণ করা হবেনা এই মর্মে সরকারের প্রতি রুল জারি করেন।
গত ২ জানুয়ারী শুনানী শেষে আজ (বৃহস্পতিবার) এক রায়ে গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজকে জাতীয় করণের সরকারি ঘোষণা বহাল রাখেন বিজ্ঞ হাইকোর্ট।
এ জাতীয় আরো খবর