April 6, 2026, 6:46 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

চট্টগ্রামে ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

চট্টগ্রামে ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাসানকে (৩০) গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত বুধবার রাতে গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের সালেহ আহমদ চৌধুরী সড়কের রাজধানী ভবনের পঞ্চম তলার ৫০১ নম্বর ফ্ল্যাটে অভিযান চালানো হয়। কর্ণফুলী থানাধীন ৮ নম্বর ওয়ার্ডের শিকলবাহা হাঁড়ি মাঝির বাড়ির মো. মাহামুদুল হকের ছেলে মো. হাসান সাবলেট হিসেবে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। হাসান জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, তার ভাই মো. ইউসুফ (৪০) ও হাটহাজারীর মির্জাপুর বালুখালীর আলী আহমদের ছেলে জামাল উদ্দিন খোকা (৩৫)পরস্পর যোগসাজসে টেকনাফ দিয়ে বার্মা থেকে ইয়াবা এনে ওই ফ্ল্যাটে মজুদ করত। এরপর নগরীর বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করত। গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর