রাজনগরে ফতেহপুর ইউপি সদস্যে‘র বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের বেতাহুঞ্জা গ্রামের ইউপি সদস্য কমরউদ্দিন এর বিরুদ্ধে গত বুধবার সন্ধায় মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন একই গ্রামের আব্দুল হাকিম। লিখিত বক্তব্য জানা যায়- ইউপি সদস্য কমরউদ্দিন এলাকায় একটি বাহিনী তৈরি করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে এলাকয় চাঁদাবাজি, ভাঙচুর, লুটপাট ও দখলদারী চালিয়ে যাচ্ছেন। তাদের অত্যাচারে আব্দুল হাকিম, লকুছ মিয়া, শাহ আলম, হারুন মিয়া ও মোহাম্মদ আলী’র পরিবার বাড়ি ছেড়ে ফেরারীর মতো অন্যত্র বাস করছেন। তিনি ছাত্রলীগ নেতা শাহীন হত্যার সাথেও সম্পৃক্ত ও তার বিরুদ্ধে রাজনগর থানায় ৪টি মামলা রয়েছে।