April 6, 2026, 1:45 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

সিলেটে মাতাল অবস্থায় অস্ত্র নিয়ে সেনা কর্মকর্তা ও তাঁর স্ত্রীকে হুমকি, গ্রেফতার ১

সিলেটে মাতাল অবস্থায় অস্ত্র নিয়ে সেনা কর্মকর্তা ও তাঁর স্ত্রীকে হুমকি, গ্রেফতার ১

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মাতাল অবস্থায় অস্ত্রসহ এক হুমকি-ধমকি দেওয়ার অভিযোগে খুলনায় এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে দুটি মামলা দিয়ে তাঁকে সোনাডাঙ্গা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে খুলনার অভিজাত হোটেল সিটি ইন থেকে মনির হোসেন নামের ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। মনির হোসেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির নেতা শেখ আবুল কাশেম হত্যা মামলার অভিযোগভুক্ত আসামি। তিনি জেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবঙ মহানগরীর কেন্দ্রস্থলে অবস্থিত জলিল টাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক। র‌্যাব-৬ খুলনার অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাতে খুলনা সিটি ইন হোটেলে মাতাল অবস্থায় অস্ত্র নিয়ে একজন সামরিক কর্মকর্তা ও তাঁর স্ত্রীর সঙ্গে বাজে আচরণ করেন মনির হোসেন। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে। হোটেল সিটি ইনের পরিচালক ওহেদুজ্জামান জানান, রাতে হোটেলের রেস্তোরাঁয় মাতাল অবস্থায় ঢুকে পিস্তল বের করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছিলেন মনির হোসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোনাডাঙ্গা থানায় ও র‌্যাবকে খবর দেওয়া হয়। এর আগেও মাতাল অবস্থায় নানা অপ্রীতিকর ঘটনার জন্ম দেন মনির হোসেন। তাঁর নামে একাধিক জিডি হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর