April 6, 2026, 12:12 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

মুলাদীতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

মুলাদীতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বরিশাল মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নে আকবর হাওলাদার নামে ৬৫ বছরের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহত আকবর হাওলাদার ইউনিয়নের টুমচর (কালিখোলা) গ্রামের মৃত. রহম আলী হাওলাদারের ছেলে। এর আগে গতকাল মঙ্গলবার ভোরের দিকে বাটামারা ইউনিয়নের টুমচর (কালিখোলা) গ্রামে আকবর হাওলাদারের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা বোমা (ককটেল) জাতীয় দ্রব্য ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

নিহতের স্ত্রী সিরিয়া বেগম  জানান, ভোরের দিকে দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে তার স্বামীকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পাশাপাশি বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে গোয়াল ঘরে থাকা ৩টি গরু লুট করে নিয়ে যায়।

পরে প্রতিবেশীদের সহায়তায় আহত আকবর হাওলাদারকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বরিশাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে  বলেন, প্রাথমিকভাবে জানা যায় প্রতিপক্ষের লোকজন আকবর হাওলাদারের বাড়িতে হামলা চালিয় এবং তাকে কুপিয়ে হত্যা করে।

ওসি বলেন, গত রোববার (৩১ ডিসেম্বর) সকালে জুয়া খেলাকে কেন্দ্র করে কেন্দ্র করে বোমা ফাটিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে ওই এলাকায়। যে ঘটনায় মামলাও দায়ের হয়েছে। ধারনা করা হচ্ছে ওই ঘটনার সূত্র ধরেই এ হত্যাকা- ঘটেছে।

তবে পুরো ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে। আর ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশে এই কর্মকর্তা।

Share Button

     এ জাতীয় আরো খবর