হুমায়ুন কবীর হীরু,ডবলমুরিং (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
গতকাল ১৩ ডিসেম্বর ২০১৯ ইং তারিখ শুক্রবার পবিত্র ফাতেহা ইয়াজদাহম ও 
মাইজভান্ডার দরবার শরিফের প্রধান দিবস ১০শে মাঘ ২৪ শে জানুয়ারি গাউছুল আজম মাইজভান্ডারী পবিত্র ওরস শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে,আঞ্জুমানে মোত্তা বেয়ীনে গাউছে মাইজভান্ডারী পাঠানটুলি শাখা ও অছি উল্লাহ শাহ(র:) আস্তানা শরিফের সাজ্জাদানশীন শওকত আলী মাইজভান্ডারীর তত্ত্বাবধানে বাদে এশা মাহফিল শুরু হয়,মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খাদেমুল ফোকরা ফাউন্ডেশনের নির্বাহী সচিব আলহাজ্ব মোঃ মাসুদ মাহমুদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খাদিমুল ফোকরা ফাউন্ডেশনের প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক মাওলানা সৈয়দ মোঃ তানজীদ হোসাইন মাইজ ভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবারে গাউছুল আজম মাইজভান্ডারীর খাদেম মাওলানা হাফেজ মোঃ আবুল কালাম মাইজ ভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী,আলকরন খলিলিয়া চিশতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত মাওলানা মোঃ সেলিম আল চিশতী মাদ্দাজিল্লুহুল আলী, পাঠানটুলি নজির ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত সৈয়দ বশরত উল্লাহ আল মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী,গাউছিয়া আহমদিয়া মঞ্জিল প্রতিনিধি মুহাম্মদ রুমি সুলতান চৌধুরী সহ আরো ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন, মাহফিলে প্রথমে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং পরে ওলামা একরাম গনের বক্তব্য,মিলাদ,জিকির,সেমা ও মোনাজাতের মধ্যে দিয়ে মাহফিল সমাপ্তি করা হয়।
প্রাইভেট ডিটেকটিভ/১৪ ডিসেম্বর ২০১৯/ইকবাল