জগন্নাথপুরে মাস ব্যাপি বাণিজ্য মেলা শুরু
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌরশহরের সামাদ আজাদ অডোটোরিয়ামে গতকাল কাল বুধবার বিকেলে শুরু হয়েছে মাসব্যাপী বাণিজ্য মেলা ২০১৮। মেলা উপলক্ষে সামাদ আজাদ অডোটোরিয়ামে মেলা প্রাঙ্গণ সেজেছে অপরূপ সাজে। স্টলের চারদিক সাজানো হয়েছে ফুলে ফুলে।
মেলা উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি জননেতা সিদ্দিক আহমদ। উদ্বোধন শেষে সক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাপলা মহিলা সংঘের সভাপতি হাসনা হেনা সভাপতিত্বে ছাত্রনেতা রনিরাজ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি জননেতা সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, পৌরসভার ৬নং ওয়ার্ড এর কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না। স্বাগত বক্তব্য রাখেন শাপলা মহিলা সংঘের পরিচালক কামাল আহমদ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আঃ জব্বার, সহ প্রচার সম্পাদক মাছুম আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল হোসেন, সহ সভাপতি মাহবুব, ফজরুল ইসলাম, কৃষকলীগ সভপতি নিজামুল করিম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরুজ ইসলাম মুন্না ,সহ সভাপতি সায়মন আহমদ, কল্যাণ কান্তি রায়, সানী, আব্দুল কাদির, সুফি মিয়া, সাধারন সম্পাদক রুমেন আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক তোহা চৌধুরী, সায়েক আহমদ, সায়াদ আহমদ ভুইয়া, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়,কলেজ ছাত্রলীগ নেতা জুনাইদ আহমদ, শাহরিয়ার, কাওছার আলম, রনি,দুলন আহমদ প্রমুখ। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন মিলিয়ে এবার ৪০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলে জানা গেছে। মেলায় বিভিন্ন অঞ্চল থেকে দোকানপাট এসেছে। এবার মেলায় শীতের কাপড় চোপড় বেশি দেখা গিয়েছে।আর কিছু দোকানে ছোট বাচ্চাদের খেলনায় ভরপুর ছিল।