April 5, 2026, 10:48 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

জুড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জুড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

mostbet

মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ

বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে আজ  জুড়ী উপজেলায় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে ফার্মেসীতে রাখা, নিত্য প্রয়োজনীয় পন্যদ্রব্যের মূল্য তালিকা না রেখে অতিরিক্ত মূল্যে পন্যদ্রব্য বিক্রি করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবসায়ীক লাইসেন্স না নিয়ে ব্যবসা পরিচালনা করা।

৫০ কেজি ওজনের চাউলের বস্তায় প্রকৃত ওজন অপেক্ষা কম চাউল থাকাসহ বিভিন্ন অপরাধে দি জালালাবাদ ফার্মেসীকে ৭ হাজার টাকা, সাথী মসলা স্টোরকে ৩ হাজার ৫শত টাকা ও আনোয়ার আলী এন্ড সন্সকে ৩ হাজার টাকাসহ মোট ১৩ হাজার ৫শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন জুড়ী উপজেলার উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মোঃ আফসার আলীসহ জুড়ী থানার পুলিশ ফোর্স।

Share Button

     এ জাতীয় আরো খবর