আরিফুল ইসলাম,চিলমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

অবশেষে কুড়িগ্রামের চিলমারীতে হযরত মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী যুবক শ্রী উজ্জল কুমার রায় গ্রেফতার হয়েছেন। সোমবার রাতে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের নেতৃত্বে তাকে আটক করা হয়।গত বৃহস্পতিবার (টুুধষ শঁসধৎ জধু)নাম’ক ফেসবুক আইডি থেকে হয়রত মুহাম্মাদ (সাঃ) কে কটাক্ষ এবং তাঁর বিবিদের নিয়ে ব্যঙ্গ কার্টুন বানিয়ে তিরস্কার করে (১৩ রিাবং ড়ঋ গঙঐঅগগঅউ) লিখে একটি ছবি পোষ্ট করে। পোস্টটি প্রকাশ পেলে মুহুর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। পুটিমারী এলাকার পল্লী চিকিৎসক শ্রী উদয় কুমার রায় এর ছেলে শ্রী উজ্জল কুমার রায় এমন পোস্ট করেন বলে দাবী সকলের। পরে খবরটি উজ্জল কুমার জানতে পারলে তাৎক্ষনিকভাবে তিনি তার পরিবারের লোকজনসহ বাড়ি ছেড়ে গাঁ ঢাকা দেয়। এদিকে পোস্টটিকে কেন্দ্র করে এলাকাবাসী একাধিক বার বিক্ষোভ সমাবেশ করে এবং তাকে গ্রেফতারসহ ফাঁসির দাবি করেন। এমন খবর পেয়ে বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে যায় এবং দ্রুত উক্ত যুবককে গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী শান্ত হন। পুলিশ তাকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেন। এব্যাপারে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে আদালতের মাধ্যমে তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করা হয়েছে।
চিলমারীতে ৫ জয়িতা সংবর্ধিত
আরিফুল ইসলাম,চিলমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে ৫ জয়িতাকে সংবর্ধিত করা হয়েছে।আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, বিশেষ অতিথি হিসেবে গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে চিলমারী প্রেস ক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ মোজাফফর হোসেন, সিডিডিএফ‘র নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। পরে সফল জননী হিসেবে মোছাঃ হালিমা বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে মোছাঃ মমতাজ বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে ধনেশ্বরী রাণী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী মোছাঃ মোসলেমা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী মোছাঃ লাল বানু বেগমকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার।
চিলমারীতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

আরিফুল ইসলাম,চিলমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান, চিলমারী প্রেস ক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু প্রমুখ বক্তব্য রাখেন।
প্রাইভেট ডিটেকটিভ/০৯ ডিসেম্বর ২০১৯/ইকবাল