March 24, 2026, 6:37 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

চিলমারীতে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী যুবককে গ্রেফতারসহ ফাঁসির দাবিতে এলাকায় উত্তেজনা

আরিফুল ইসলাম সুজন,চিলমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে হযরত মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী গ্রেফতার করা সহ ফাসির দাবি জানিয়ে মিছিল করেছেন এলাকাবাসী।জানা যায়, গত বৃহস্পতিবার (Uzzal kumar Ray) নাম’ক ফেসবুক আইডি থেকে হয়রত মুহাম্মাদ (সাঃ) কে কটাক্ষ এবং তাঁর বিবিদের নিয়ে ব্যঙ্গ কার্টুন বানিয়ে তিরস্কার করে (13 wives oF MOHAMMAD) লিখে একটি ছবি পোষ্ট করে। পোস্টটি প্রকাশ পেলে মুহুর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। পুটিমারী এলাকার পল্লী চিকিৎসক শ্রী উদয় কুমার রায় এর ছেলে শ্রী উজ্জল কুমার রায় এমন পোস্ট করেন বলে দাবী সকলের। পরে খবরটি উজ্জল কুমার জানতে পারলে তাৎক্ষনিকভাবে তিনি তার পরিবারের লোকজনসহ বাড়ি ছেড়ে গাঁ ঢাকা দেয়। এদিকে পোস্টটিকে কেন্দ্র করে এলাকাবাসী একাধিক বার বিক্ষোভ সমাবেশ করে এবং তাকে গ্রেফতারসহ ফাঁসির দাবি জানান। এমন খবর পেয়ে বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে যায় এবং দ্রুত উক্ত যুবককে গ্রেফতারের আশ্বাস দিলে এলাকবাসী শান্ত হন। পুলিশের দেয়া কথা অনুযায়ী ২দিন পেড়িয়ে গেলেও কটুক্তিকারী যুবককে গ্রেফতার না করায় গত শনিবার সন্ধ্যায় আবারো বিক্ষোভে নামে এলাকাবাসি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ধর্মীয় অনুভুতিতে আঘাত হানায় এং একজন মহামানব সম্পর্কে কুরুচিপুর্ন মন্তব্য করায় মসজিদে, হাটে ,ঘাটে,পড়া-মহল্লায় বিষয়টি নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। এব্যাপারে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রবিবার চিলমারী মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। উক্ত যুবককে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রাইভেট ডিটেকটিভ/০৮ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর