March 25, 2026, 12:44 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বগুড়া সদরের গোকুল মানব কল্যান সংস্থার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

সাখাওয়াত হোসেন,মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়া সদরে গোকুল দক্ষিণপাড়া (বিশ্বরোড সংলগ্ন) ১ম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল সভাপতিত্ব করেন,আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান,সভাপতি বায়তুল হুদা জামে মসজিদ। সহসভাপতিত্ব করেন, আলহাজ্ব রেজাউল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী। মাহাফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সদর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও গোকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ। এসময় তিনি বলেন, কোরআন হাদিসের আলোকে প্রত্যেক মুসলমানকে ইসলামের পথে চলতে হবে। তাহলে আমাদের ঈমান মজবুত হবে। বিশেয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মোঃ আব্দুল জলিল,ক্যাশ ইনচার্জ,সোনালী ব্যাংক,শিবগঞ্জ শাখা,বগুড়া। মোঃ তোফাজ্জল হোসেন,পরিচালক রংধনু আইডিয়া স্কুল। মোঃ রাশেদুল ইসলাম(মৃদুল) সমাজ সেবক। ইঞ্জিঃ এ.এস.এম সোহেল,সভাপতি,গোকুল বালিকা সঃ প্রাঃবিদ্যালয়,মিজানুর রহমান,পরিবহন ব্যবসায়ী। প্রধান বক্তব্য হিসাবে তাফসির পেশ করেন,বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ ও আন্তরর্জাতিক খ্যাত সম্পন্ন মুফাসসিরে কোরআন, হাফেজ মাওঃ মুফতি মাজহারুল ইসলাম(মাজহারী)ঢাকা।২য় বক্তব্য হিসাবে তাফসির পেশ করেন,মাও মোঃ আমিনুর ইসলাম,খতিব, গোকুল কেন্দ্রিয় ঈদগাহ মাঠ।মাহফিলে সার্বিক সহযোগীতায় মোঃ সাজেদুল ইসলাম সুজন, ইউ.পি সদস্য ও প্রতিষ্ঠাতা পরিচালক গোকুল মানব কল্যাণ সংস্থা। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

প্রাইভেট ডিটেকটিভ/০৭ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর