March 24, 2026, 8:22 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

যশোরে শুরু হয়েছে জোড় ইজতেমা, বিদেশীসহ বিভিন্ন জেলা থেকে মুসল্লীদের অংশগ্রহণ

বিল্লাল হুসাইন,যশোর জেলা ব্যুরো প্রধানঃ

যশোরে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আঞ্চলিক জোড় ইজতেমা। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ ইজতেমা শুরু হয়।
তাবলীগ জমায়াতের মুরব্বিরা ইসলামি আকিদার ওপরে বয়ান করছেন।ইজতেমা উপলক্ষে যশোর উপ-শহর মাঠে প্রায় সাত লাখ বর্গফুট জায়গাসহ গোটা মাঠ ত্রিপল ও চট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।ভারত, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, বাহরাইন, ঢাকা কাকরাইল মাদরাসার মুসল্লিরা এরইমধ্যে ইজতেমা মাঠে পৌঁছেছেন। এছাড়াও খুলনা বিভাগের ১০ জেলা, ফরিদপুর, রাজবাড়ি, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোরসহ ২১ জেলার মুরব্বিরা এবারের ইজতেমায় অংশ নিচ্ছেন। ইজতেমায় তিন লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।ইজতেমার প্রধান জিম্মাদর মাওলানা নাসীরউল্লাহ জানান, এবার প্রায় এক হাজার বাক ও শ্রবণ প্রতিবন্ধীর থাকার ব্যবস্থা করা হয়েছে। তাদের ইশারায় ভাষা বয়ান করে  বোঝানোর জন্য ২০জন অনুবাদক রাখা হয়েছে।এদিকে সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।
প্রাইভেট ডিটেকটিভ/০৬ ডিসেম্বর ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর