March 25, 2026, 1:38 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বাঁকড়ায় সড়ক দূর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বিল্লাল হুসাইন,যশোর জেলা ব্যুরো প্রধানঃ

বাঁকড়ায় নসিমনের ধাক্কায় মারা গেছেন কমর উদ্দিন (৫২) নামে এক মাদ্রাসার শিক্ষক। ঝিকরগাছা উপজেলার মহেশপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার_ কমর উদ্দিনকে মৃত ঘোষণা করেন। নিহত কমর উদ্দিন মণিরামপুর উপজেলার পাঁচপোতা গ্রামের বাসিন্দা এবং ঝিকরগাছা উপজেলার মাটিকুমড়া মাদ্রাসার শিক্ষক।তিনি আল কারিম ইনস্যুরেস্ন কোম্পানির স্থানীয় প্রতিনিধি।নিহতের ছেলে তানভির অহমাদ জানান, আমার পিতা কমর উদ্দিন বৃহস্পবিার সকালে মোটরসাইকেল চালিয়ে মহেশপুর বাজারে আসেন। সেখানে মটর সাইকেল  রেখে   রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলার সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমন তাকে ধাক্কা দেয়। এসময় গুরুত্বর আহত হলে তাকে বাঁকড়ার একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে  যশোর  জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।জরুরী বিভাগের ডাক্তার অমিয় দাশ, কমর উদ্দিনকে মৃত ঘোষণা করে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।যশোর কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম বলেন,  সড়ক দুর্ঘটনায় কমর উদ্দিনের মৃত্যু  হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/০৫ ডিসেম্বর ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর