March 25, 2026, 1:44 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

দ্বীনে ইসলাম প্রতিষ্ঠিত করতে কওমী মাদরাসা টিকিয়ে রাখতে হবে; সালমান মনসুর পুরী

আবু তালহা তোফায়েল :
৩০ নভেম্বর (শনিবার) সিলেটের গোয়াইনঘাট উপজেলার তালিমুল কুরান খুর্দা মর্জাতপুর মাদরাসার বার্ষিক এনামী মাহফিল অনুষ্ঠিত হয়। খলিফায়ে ফেদায়ে মিল্লাত আব্দুল খালিক চাক্তার সভাপতিত্বে এবং মাদরাসার পরিচালক মাওলানা আজমত উল্লাহ’র পরিচালনায় প্রধান অতিথির নসিহতে আওলাদে রাসুল সাঃ আল্লামা সায়্যিদ সালমান মনসুরপুরী বলেন- দেশ জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে মাদারিসে কওমিয়া। পৃথিবীর বুকে কওমি মাদরাসার বিকল্প কোনোকিছু হতে পারেনা। কওমি মাদরাসা থেকে জাতির রাহবর বের হয়, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় কওমি মাদরাসার ভূমিকা অতুলনীয়।ইসলাম হচ্ছে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার একমাত্র মাধ্যম। আর এই দ্বীনে ইসলামকে পৃথিবীর বুকে টিকে রাখতে হলে কওমি মাদরাসা গুলো ঠিকে থাকতে হবে।তিনি উপস্থিত প্রত্যেককে তাদের সন্তানাদির মধ্যে একজন সন্তান মাদরাসায় পাঠানোর নির্দেশ দেন। এবং বলেন যে, কওমি মাদরাসায় যে সন্তানকে পাঠাবেন- ভরসা রাখতে পারেন যে এই সন্তান একজন আদর্শবান ব্যক্তি হয়ে জাতির কল্যাণে এগিয়ে আসবে, তাতে আপনাদের মুখ উজ্জ্বল হবে। জাতির উদ্দেশ্যে নসিহত করেন দারুসসালাম লাফনাউট মাদরাসার শায়খুল হাদীস আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ী, সানী শায়খুল হাদীস হুসাইন আহমদ গণীকান্দী, শায়খুল হাদীস আল্লামা আব্দুস সালাম, শায়খুল হাদীস রুহুল আমিন, মুহাদ্দিস হোসাইন আহমদ খরিলী, মুহাদ্দিস আব্দুল মালিক সাতাইনী, মুহাদ্দিস এহসান উল্লাহ, মুহাদ্দিস বদরুজ্জামান সাহেব। উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, ১০নং পশ্চিম আলীরগাঁওয়ের আগামীর স্বপ্নদ্রষ্টা আলহাজ্ব মাওলানা ইজ্জত উল্লাহ, বিশিষ্ট আইনজীবী এডভোকেট মুহাম্মাদ আলী প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/৩০ নভেম্বর ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর