April 6, 2026, 6:48 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

বৃষ্টিতে ভেসে গেল বছরের প্রথম ম্যাচ

বৃষ্টিতে ভেসে গেল বছরের প্রথম ম্যাচ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

নতুন বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচ ভেসে গেল বৃষ্টিতে। পরিত্যক্ত হয়েছে নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

মাউট মাঙ্গানুইয়ে বছরের প্রথম দিন নিউ জিল্যান্ডের শুরুটা ছিল দারুণ। টস হেরে ব্যাট করতে নেমে ৯ ওভারে দলটি করে ১০২ রান। এরপর বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি।

শুরুতেই মার্টিন গাপটিলকে হারায় নিউ জিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসের সঙ্গে ৫.১ ওভারে ৭৫ রানের জুটিতে দলকে উড়ন্ত সূচনা এনে দেন মানরো। ১৮ বলে পৌঁছান পঞ্চাশে, টি-টোয়েন্টিতে এটি নিউ জিল্যান্ডের দ্বিতীয় দ্রুততম ফিফটি। সবচেয়ে কম ১৪ বলে ফিফটির রেকর্ড মানরোর দখলেই।

কেসরিক উইলিয়ামসকে টানা চারটি চার হাঁকিয়ে উড়ানোর চেষ্টায় শেষ হয় মানরোর ইনিংস। বাঁহাতি ওপেনার ফিরেন ২৩ বলে ১১টি চার ও তিনটি ছক্কায় ৬৬ রান করে।

গ্লেন ফিলিপস ও টম ব্রুসকে দ্রুত ফিরিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় নিউ জিল্যান্ড। এরপর বৃষ্টি নামলে আর খেলাই সম্ভব হয়নি।

একই ভেন্যুতে বুধবার হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

 

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ৯ ওভারে ১০২/৪ (গাপটিল ২, মানরো ৬৬, উইলিয়ামসন ১৭*, ফিলিপস ১০, ব্রুস ৩, কিচেন ১*; কট্রেল ১/২১, বদ্রি ১/২৩, ব্র্যাথওয়েট ০/২১, উইলিয়ামস ১/২৪, নার্স ১/১৩)

ফল: ম্যাচ পরিত্যক্ত

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর