March 23, 2026, 12:40 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নির্বাচন নিয়ে বিএনপির ভয় পাওয়ার কোনো কারণ নেই: ওবায়দুল কাদের

নির্বাচন নিয়ে বিএনপির ভয় পাওয়ার কোনো কারণ নেই: ওবায়দুল কাদের

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ মন্তব্য করেন। যদিও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি বারবার অভিযোগ করে চলেছে যে, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কখনই সম্ভব নয়। তাই দলটি একটি নির্দলীয়-নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের দাবি জানিয়ে আসছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন নিয়ে বিএনপির ভয় পাওয়ার কোনো কারণ নেই। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, বিএনপির ভয়-আতঙ্ক তত দ্রুত দূর হয়ে যাবে। অস্তিত্বের স্বার্থেই বিএনপি তাদের সর্বশক্তি নিয়ে নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের মনে করেন, নির্বাচনকালীন, অন্তর্বর্তীকালীন সরকারের দাবি-দাওয়া পেশ করে মূলত বিএনপি কিছু একটা আদায় করতে চায়। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে বিএনপির শঙ্কার প্রসঙ্গে কাদের বলেন, অতীত রেকর্ড বলে যত অমানিশাই থাকুক, শেষ পর্যন্ত তা কেটে যায়, থাকে না। বিএনপি এখন অমানিশা দেখছে, তাও কেটে যাবে, থাকবে না। কাদের জানান, আওয়ামী লীগ চায় আগামি নির্বাচন বিএনপিকে নিয়েই সম্পন্ন হোক। জনগণের কাছে ভোট চাইতে যাবে এমন কোনো অর্জন বিএনপির নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কথায় কি আর জঠর-জ¦ালা মেটে, কাজ দেখাতে হবে। আমাদের অনেক অর্জন আছে, আমাদের প্রধানমন্ত্রীর সততা আছে, উন্নয়ন করেছি, মানুষের অভাব দূর করেছি, কাজেই আমরা মানুষের কাছে গিয়ে ভোট চাইতে পারব। আগামী ৫ জানুয়ারি বিএনপি সমাবেশ করতে চায়, বিএনপিকে সেই সমাবেশের অনুমতি দেওয়া হবে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এটা পুলিশের বিষয়, পুলিশ দেখবে। আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে কে মনোনয়ন পাচ্ছেনÑজানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, যেকোনো পর্যায়ের নির্বাচনের প্রার্থী বাছাইয়ের জন্য আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড রয়েছে। সেই বোর্ড এখনো কাউকে মনোনয়ন দেয়নি। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একজন ব্যবসায়ী নেতা প্রধানমন্ত্রীর কাছ থেকে ইতিবাচক ইঙ্গিত পেয়েছেনÑএমন প্রচারের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, আমিও শুনেছি ও পত্রিকায় দেখেছি, একজন ব্যবসায়ী নেতা প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল পেয়েছেন বলে দাবি করেছেন। প্রধানমন্ত্রী আমাদের দলের সভাপতি, তিনি কাউকে অনানুষ্ঠানিকভাবে গ্রিন সিগন্যাল দিলেও দিতে পারেন। পদ্মা সেতুর কাজ নির্দিষ্ট সময়ে শেষ হবে কি না এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, পদ্মা সেতু নিয়ে আমাদের যে চ্যালেঞ্জ ছিল, তা শেষ হয়েছে। এখন দ্বিতীয় ধাপের কাজ চলছে। আমরা আশাবাদী নির্দিষ্ট সময়েই এ সেতুর নির্মাণকাজ শেষ হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর