March 23, 2026, 1:57 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

গণতন্ত্র প্রতিষ্ঠা হবে নতুন বছরের বড় চ্যালেঞ্জ: ফখরুল

গণতন্ত্র প্রতিষ্ঠা হবে নতুন বছরের বড় চ্যালেঞ্জ: ফখরুল

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা নতুন বছরের বড় চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুল দিতে এসে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, চলমান সংকট নিরসনে সংলাপের বিকল্প নেই। ৫ জানুয়ারি বিএনপিকে সমাবেশের অনুমতি না দিতেই নাম সর্বস্ব একটি ইসলামিক রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। এসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি, মহানগর, বিভিন্ন থানা, ওয়ার্ডের নেতাকর্মীরা মাজার চত্বরে শোডাউন করে।

Share Button

     এ জাতীয় আরো খবর