March 24, 2026, 4:11 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জৈষ্ঠপুরা সার্বজনীন শান্তিময় বৌদ্ধ বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান উদযাাপন

আব্দুল্লাহ আল মামুন,বিশেষ প্রতিনিধিঃ

গত ৯ নভেম্বর শনিবার চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় ‘জৈষ্ঠপুরা সার্বজনীন শান্তিময় বৌদ্ধ বিহারে’ বিহার কমিটি এবং World Buddist Association in Bangladesh এর যৌথ উদ্যোগে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান এবং আন্তধর্মীয় সম্প্রীতি, মানবতা ও বিশ্ব শান্তির উপর একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আন্তর্জাতিক রাষ্ট্রদূত World Buddist Association in Bangladesh এর সভাপতি লায়ন রিংকু কুমার বড়ুয়া। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকান হাইকমিশনার ক্রিসান্তি ডি সিলভা, ইউনাইটেড ষ্টেট অব আমেরিকার রাষ্ট্রপতির সহকারী উপদেষ্টা We care for Humanity (WCH) থাইল্যান্ডের সভাপতি ড: মিস অপনিতা চাইসান। ভূটানের রাজনৈতিক নেতা ও গ্লোবাল ভিলেজ কানেকশন  (GVC) এর সভাপতি জেকসন ধুকপা, নটরডেম কলেজ ঢাকা বাংলাদেশের অধ্যক্ষ ড: ফাদার হেমন্ত পিউস রোজারিও সিএসসি। চট্টগ্রাম চেম্বার জজ সহ: প্রসিকিউটর এবং সুপ্রিম কোর্ট পিপি জিন্নাত হোসেন চৌধুরী, আরো বক্তব্য রাখেন ইন্সটিটিউট অব বৌদ্ধ মনোবিজ্ঞান মায়ানমার এর প্রতিষ্ঠাতা পরিচালক দপ্তর ড. ভিক্ষু নও খামলা ধাম্মাসমী এবং মন্ত্রীসভা কমিশন ভারত সরকারের সদস্য ও আন্তর্জাতিক ড্রাগন প্যালেস মন্দির নাগপুর ভারত এর সভাপতি সুলেখা থাই কুম্ভারে।
এছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং পরম পুজনীয় ভিক্ষু সংঘসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ ধর্মীয় সম্প্রীতি, মানবতা ও বিশ্ব শান্তির উপর বক্তব্য রাখেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ নভেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর