-
- ধর্ম, সারাদেশে
- কুরান ও মসজিদের সাথে সম্পর্ক রাখলে মুসলমানদের বিজয় নিশ্চিত; ভাইস চেয়ারম্যান কয়েছ
- আপডেট সময় November, 18, 2019, 6:08 pm
- 265 বার পড়া হয়েছে
আবু তালহা তোফায়েল :
১৮ নভেম্বর (সোমবার) সকাল ১১টায়, গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের নিহাইন সাতকুড়ি কান্দি রহমত নগর জামে মসজিদের ভিত্তি স্থাপন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হাফিজ আব্দুল খালিক সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ। তিনি বলেন- আজ পৃথিবীর সব জায়গায় মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত। কারণ ১টাই যে, মুসলমানেরা মাসজিদের সাথে সম্পর্ক তোলে দিছে, কোরানকে ভুলে গেছে; কোরানের সাথে সম্পর্ক উঠে গেছে। তিনি বলেন- মুসলমানেরা যখন ধর্মীয় গ্রন্থ কোরানকে আকড়ে ধরবে, মসজিদের সাথে সম্পর্ক জোড়ালো করবে, তখন তাদের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। তাই প্রত্যেক পাড়ায়, প্রত্যেক বসতিতে মসজিদ নির্মাণ করে পরবর্তী প্রজন্মদের মসজিদে ধর্মীয় প্রাথমিক শিক্ষা দিয়ে তাদের জীবন গড়ে তোলতে হবে। আমরাও মসজিদের সাথে সম্পর্ক তৈরী করতে হবে। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা হুসন আহমদ, হাফিজ হারিস উদ্দিন, মেম্বার মুত্তাহির আলীসহ এলাকার গণ্যমান্য ব্যাক্ত বর্গ। দোয়া মাহফিল পরবর্তী মসজিদের ভিত্তি স্থাপন করেন ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ সহ উল্লেখিত মুসল্লীগণ।
প্রাইভেট ডিটেকটিভ/১৮ নভেম্বর ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর